পরীক্ষামূলক
LIVE TV

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

অমর একুশে বইমেলা ২০২৬ এর পর্দা নামছে আজ রোববার (১৫ মার্চ)। আজকের মেলার কার্যক্রম শুরু হবে বেলা ২ টায় যা চলবে রাত ৯ টা পর্যন্ত। আজ বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অমর একুশে বইমেলায় মোট তিন হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এবার নতুন বই জমা পড়েছে মাত্র এক হাজার ৩৩৭টি, যা গত বছরের তুলনায় অনেক কম। স্টল ও বই—দুই ক্ষেত্রেই এবার সংখ্যা কমেছে।

উল্লেখ্য, এবারের মেলায় বিগত সময়ের মতো ব্যাপক পাঠক উপস্থিতি চোখে পড়েনি। মেলায় ছিলো না কোন প্যাভিলিয়ন। বিগত সময়ের মতো প্রত্যাশিত বই বিক্রি করতে পারেননি প্রকাশকেরা। প্রতিবছর বইমেলা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস জুড়ে চললেও এবার নানান কারণে ২৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে শেষ হচ্ছে আজ।

Facebook Comments Box

মন্তব্য করুন