RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বর সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, কনে মার্জিয়া আক্তার (মিতু), মিতুর বোন-নানি ও মাইক্রোবাসচালকসহ মোট ১৩ জন মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলাইব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

নিহত কনে মার্জিয়া আক্তারের (মিতু) মামা আবু তাহের জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় আমার ভাগ্নি মার্জিয়ার সাথে মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আ. রাজ্জাকের ছেলে সাব্বিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মার্জিয়ার শ্বশুরবাড়ি থেকে মোংলার উদ্দেশে রওনা দেয়।

পথে রামপালে পৌঁছালে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মার্জিয়া, তার বোন লামিয়া ও নানি নিহত হয়েছেন। এ ছাড়া বরের সঙ্গে আরো আটজন মারা গেছে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি ছিল মোংলাগামী।

পথিমধ্যে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, ‘এ পর্যন্ত আমাদের এখানে আটজনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা আরো একজন পরে মারা গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

ইরান-লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তুপ তেল আবিবের একাধিক ভবন

অবিশ্বাস্য সেই বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন

বালতির পানিতে প্রাণ গেল শিশুর

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বর-কনের বিয়েযাত্রা শেষ হলো মৃত্যুযাত্রায়

প্রথম বক্তব্যেই কড়া বার্তা মোজতবা খামেনির

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা

১০

তুফান ও বরবাদের পর গ্যাংস্টার লুকে শাকিব, টিজারে বুলেটের বৃষ্টি

১১

সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা

১২

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ওয়াক আউট করলো বিরোধী দল

১৩

বিএনপির স্থায়ী কমিটি থেকে এক সদস্যের পদত্যাগ

১৪

মাদকসহ নারী কারবারি আটক

১৫

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা

১৬

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

১৭

চাটমোহরে ভ্যান ছিনতাই করতে গিয়ে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

১৮

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার জুনিয়র

১৯

এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

২০