RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগিকে মারধরের অভিযোগ 

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্র পরিচালিত সেই জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে সাগর মিয়া (২৪) নামের আরেক রোগিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি একই কেন্দ্রে চিকিৎসাধীন মানষিক ভারসাম্যহীন মুর্শিদ হক্কানীকে মারধর মামলায় পুলিশকে সাক্ষী দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে এই ঘটনায় সাগর মিয়ার বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম আবদুস সালামকে (৬৫) প্রধান এবং মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত রাফি (৩০) ও সাহান (৩০) সহ তিনজনের নাম উল্লেখ ও পাঁচ-ছযজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সদর থানায় ওসি আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে উল্লেখ করা হয়, মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে টর্চার সেল তৈরি করা হয়েছে। সাগর মিয়া একজন মাদকসেবী হওয়ায় একমাস আগে এম আবদুস সালাম পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। ইতোপুর্বে একই কেন্দ্রে চিকিৎসাধীন মুর্শিদ হক্কানীকে নির্যাতনের ঘটনায় পুলিশের কাছে সাক্ষ্য প্রদান করে। এই ঘটনায় অভিযুক্ত পাঁচজন বর্তমানে কারাগারে আছেন।

এতে ক্ষিপ্ত হয়ে কারাগারে থাকা আসামীদের সহকর্মীরা সাগর মিয়ার ওপর শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রে গেলে প্রথমে তারা সাগরকে দেখাতে অস্বীকৃতি জানায়। পরে চাপ প্রয়োগ করলে অসুস্থ অবস্থায় সাগরকে সামনে আনা হয়।জিজ্ঞাসা করলে সাগর মিয়া জানায় যে, গত ৩০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আসামিরা সাগরের দুই হাত পা বেধে মারধর করে এবং গরম পানি নাগের মধ্যে ঢেলে দেয়। এতে সাগরের কোমরের হাড় ও ডান পায়ের হাটুর নিচে জখম হয়। পরে প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সাগরকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগকারি রেজাউল ইসলাম জানান, ‘আমি ছেলেকে সুস্থ হওয়ার জন্য এখানে ভর্তি করেছিলাম। এখন অসুস্থ অবস্থায় ফিরে নিয়ে আসতে হলো। এই ঘটনার বিচার চাই’।

এসব বিষয়ে শুক্রবার রাত ১০টায় গাইবান্ধার বেসরকারি সংগঠন গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম আবদুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি। পরে তাঁর ব্যক্তিগত হোয়োটসআপে সাগর মিয়া ও তার পরিবারের লোকজনের ভিডিও বক্তব্য এবং সাগরের চিকিৎসাধীন ছবি এবং বক্তব্যের জন্য ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

এরআগে গত বছরের ২৮ আগষ্ট গাইবান্ধা সদর উপজেলার ফারাজিপাড়া গ্রামের মুর্শিদ হক্কানীকে (৩৭) গাইবান্ধা শহরের ভি-এইড রোডের ‘জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে’ ভর্তি করা হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাধন (৩৫), লাবিব (৩২), শিহাব (৩৫), আতিফ (৩৬) ও তালহা (৩৫) তার মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে লোহার রড দিয়ে  ডান ও বামহাতে, পিঠে, দুই উরুতে, দুইপায়ের হাটুতে, বামহাতের তালুতে মারধর করেন।

অসুস্থ অবস্থায় তাকে ১১ ফেব্রুয়ারি গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভতি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ ফেব্রুয়ারি তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে ২৭ ফেব্রুয়ারি তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় মুর্শিদের বড়ভাই আওরঙ্গ হক্কানী বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় মামলা করেন। গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর আমলী আদালত শুনানী শেষে আসামীদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে অভিযুক্ত পাঁচজন আসামি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা 

‘কালো’ তকমা পেরিয়ে আলোর পথে রুবিনা, সংগ্রামে গড়া সফল নারী উদ্যোক্তা

সরকারি নির্দেশনা না মেনে ইচ্ছেমতো অফিসে আসেন কর্মকর্তারা 

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ঘরবাড়ি, ক্ষয়ক্ষতি ২০ লাখ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগিকে মারধরের অভিযোগ 

দত্তক নেওয়া বাচ্চাকে বাঁচাতে অটোচালক বাবার আকুতি মিনতি 

আন্তর্জাতিক নারী দিবস আজ

৩ বাসে আগুন, ফিলিং স্টেশন ভাঙচুর

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

১১

মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি

১২

সেহরির সময় ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ৩ জন

১৩

আজ ০৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ মার্চ ২০২৬

১৫

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৬

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

১৭

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

১৮

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

১৯

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

২০