RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ছবিঃ সংগৃহীত

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। শুক্রবার রাতে মোলিনিউক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩–১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে তারা। লিভারপুলের হয়ে গোল করেন অ্যান্ডি রবার্টসন, মোহাম্মদ সালাহ ও কার্টিস জোনস। ম্যাচের যোগ করা সময়ে উলভসের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন বদলি খেলোয়াড় হি-চান হোয়াং।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে খেলতে থাকে লিভারপুল এবং একের পর এক আক্রমণ তৈরি করে। তবে প্রথমার্ধে তারা গোলের দেখা পায়নি। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন কোডি গাকপো। রায়ান গ্রাভেনবার্খের ক্রস থেকে তার হেড পোস্টে লেগে ফিরে আসে, যদিও পরে অফসাইডের কারণে সেই প্রচেষ্টা বাতিল হয়ে যায়। এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রিও এনগুমোহাও উলভস গোলরক্ষক স্যাম জনস্টোনকে পরীক্ষা নেন। গ্রাভেনবার্খের কয়েকটি শটও ডিফেন্ডারদের গায়ে লেগে বা বাইরে চলে যায়।

বিরতির পর অবশেষে গোল পায় লিভারপুল। দ্বিতীয়ার্ধ শুরুর আট মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে কার্টিস জোনস বল বাড়ান রবার্টসনের কাছে। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন স্কটিশ এই ফুলব্যাক। দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। রবার্টসনের নিচু ক্রস থেকে ব্যাক পোস্টে সহজেই গোল করেন সালাহ। শুরুতে অফসাইড ধরা হলেও ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এরপর একবার জাঁ-রিকনার বেলেগার্দের শটে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারকে সেভ করতে হয়। ৭৪ মিনিটে তৃতীয় গোল করে ম্যাচ প্রায় নিশ্চিত করে লিভারপুল। মাঝমাঠ থেকে দারুণ দৌড়ে এগিয়ে এসে নিচু শটে গোল করেন কার্টিস জোনস। শেষদিকে বদলি খেলোয়াড় জেরেমি ফ্রিমপং ও ইব্রাহিমা কোনাতে আরও গোলের সুযোগ তৈরি করলেও জনস্টোন ভালো সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে লম্বা পাস ধরে অ্যালিসনকে পরাস্ত করে গোল করেন হোয়াং, তবে তাতে ম্যাচের ফল বদলায়নি। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট রবার্টসনের প্রশংসা করেন। তিনি বলেন, রবার্টসনের একটি গোল ও একটি অ্যাসিস্ট দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি সালাহর ধারাবাহিক গোল করা এবং মৌসুমের শেষভাগে দলে কয়েকজন খেলোয়াড়ের ফিরে আসাও তাকে সন্তুষ্ট করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০