RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের আর ১০০ দিনও বাকি নেই। এর মধ্যেই নতুন চোটে দুশ্চিন্তা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। পর্তুগিজ এই তারকা এখন অনিশ্চয়তার মধ্যে আছেন।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে আল ফাইহার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোনালদো। এই চোটের কারণে তাকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হয়েছে। এখন সেই চিকিৎসা চলবে মাদ্রিদে।

এই তথ্য নিশ্চিত করেছেন আল-নাসরের কোচ জর্জ জেসুস। তিনি বলেন, চোটটি প্রথমে যতটা মনে হয়েছিল, তার চেয়ে বেশি গুরুতর।

কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানোর চোট আমরা প্রথমে যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি গুরুতর।’

তার মতে, চিকিৎসার জন্য ইতোমধ্যে স্পেনে গেছেন এই তারকা ফরোয়ার্ড। সেখানে ব্যক্তিগত থেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা চলবে। বড় তারকাদের ক্ষেত্রে এমন চিকিৎসা এখন বেশ সাধারণ বিষয়।

জর্জ জেসুস বলেন, ‘সে চিকিৎসা নিতে স্পেনে যাবে। অনেক খেলোয়াড়ই ব্যক্তিগত থেরাপিস্টের সঙ্গে এমন চিকিৎসা নেয়। আমরা আশা করি সে দ্রুত ফিরবে এবং দলকে সাহায্য করতে পারবে।’

এই চিকিৎসার মূল লক্ষ্য রোনালদোকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানো। কারণ ক্যারিয়ারের বড় একটি মাইলফলকের কাছাকাছি আছেন তিনি। তার লক্ষ্য হলো ক্যারিয়ারে ১০০০ অফিসিয়াল গোল করা।

এদিকে ক্লাব আল নাসরও একটি মেডিক্যাল আপডেট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আল-ফাইহার বিপক্ষে ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন। প্রতিদিন তার অবস্থা মূল্যায়ন করা হবে।’

এই চোটের কারণে পরবর্তী ম্যাচে নিওম এসসির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে ঠিক কবে মাঠে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়।

সবচেয়ে বড় প্রশ্ন এখন সামনে থাকা ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে। এই টুর্নামেন্টকে নিজের ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্যগুলোর একটি হিসেবে দেখছেন রোনালদো।

হ্যামস্ট্রিং ইনজুরির ক্ষেত্রে সুস্থ হতে সময় নির্ভর করে চোটের মাত্রার ওপর। গ্রেড ১ হলে তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। গ্রেড ২ হলে এক থেকে দুই মাস লাগতে পারে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো গ্রেড ৩। এতে পেশি পুরো ছিঁড়ে যেতে পারে। তখন ছয় মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। তাই এই চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে পর্তুগাল সমর্থকদের মধ্যে। আগামী কয়েক সপ্তাহে রোনালদোর সুস্থতার অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ হবে। তখনই বোঝা যাবে তিনি বিশ্বকাপে পুরো ফিট অবস্থায় খেলতে পারবেন কি না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০