RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২ মার্চ ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

ছবিঃ আরসিটিভি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীসেবা দিতে ট্রেনের রেকর্ড সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। প্রয়োজনের মাত্র ২৩ শতাংশ জনবল, বাজেট স্বল্পতা, উপকরণ সরবরাহসহ নানা সমস্যা নিয়ে ১১২টি কোচ মেরামতের কাজ চলছে। এর মধ্যে রয়েছে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ। নানা সংকটের মধ্যেও চরম কর্মব্যস্ততায় সময় কাটছে কারখানাটির শ্রমিক-কর্মচারীদের। তবে কোচ মেরামতের সংখ্যা আরও বাড়তে পারে।

মেরামতকৃত এসব কোচ ঈদের বিশেষ ট্রেনগুলোতে সংযুক্ত করা হবে। রেলবহরে বাড়তি কোচগুলো যুক্ত হলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রটি আরও জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানাটি স্থাপন করে। কারখানার ২৯টি শপে রেলকোচ মেরামতের কাজ চলছে। দুই হাজার ৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৭১০ জন কর্মরত রয়েছেন। ধীরে ধীরে জনবল কমে যাওয়ার পরও এ কারখানায় প্রতিদিন একটি কোচ ও একটি ওয়াগন মেরামত করা হয়। এছাড়া রেলওয়ের নানা ধরনের যন্ত্রাংশ তৈরি করা হয় এখানে।  যদিও এ কারখানায় জনবল ও উপকরণ সংকটসহ নানা সমস্যা রয়েছে, তবুও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় সব সময় কাজে গতি মেলে।

প্রতিদিন সকাল ৭টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত কাজ চলছে কারখানার ২৯টি বিভাগে। শ্রমিকরা কেউ রং আবার কেউ বডি প্রস্তত করণ আবার কেউবা সিট মেরামতে ব্যস্ত সময় পার করছেন। জনবল সংকটের কারণে অতিরিক্ত সময়ও কাজ করতে হচ্ছে। মানুষের নিরাপদ ঈদযাত্রায় এই বাড়তি শ্রমেই আনন্দ খুঁজছেন তারা। এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। আগামী ১৪ মার্চের মধ্যে বাকি রেলকোচগুলো হস্তান্তর করা হবে আশা কর্তৃপক্ষের।

দর্জি শাখার শিরিন সুলতানা বলেন, প্রতি ঈদে বাড়তি চাপ হয়। আমরা ছুটির দিন গুলোর মধ্যে কাজ করছি। আমরা আনন্দের সাথে কাজ করছি, আমাদের কষ্টের বিনিময়ে মানুষ শান্তিতে ঈদ করতে পারবে, ঘরে ফিরতে পারবে এটাই আমাদের সফলতা।

ক্যারেজ শপের ওয়েল্ডিং মিস্ত্রি সুবাহান আলী  বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে গাড়ির যাবতীয় কাজ করছি। অচল গাড়িকে আমরা সচল করে থাকি।

পেইন্ট শপের শ্রমিক আউয়াল হোসেন বলেন, আমাদের শপের কাজ হচ্ছে কোচগুলো রং করে সৌন্দর্য বৃদ্ধি করা। লোকসংখ্যা কমের কারণে খুব কষ্টের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি, সেটা কর্তৃপক্ষের চাপে হোক কিংবা আমাদের দায়িত্ব থেকে হোক । রেল যেহেতেু সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সেবার জন্য সবসময় বেশি করে শ্রম দেই। যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়।

কারখানার বিভিন্ন শপের কর্মচারীরা বলেন, ঈদ আসলে আমাদের কাজে বেস্ততা বাড়ে। এখন কাজের জন্য দম ফেলার ফুরসত নেই। ঈদ ঘনিয়ে আসছে, তাই কাজের চাপও বাড়ছে। ক্যারেজ শপে মেরামত হয়ে আসা কোচগুলো আমরা রঙ করছি। কেউ ওয়েলডিংয়ের কাজ করছেন।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, কারখানায় ১১২টি কোচ মেরামত করে অপারেটিং বিভাগকে হস্তান্তর করা হবে । এরই মধ্যে ৭৪টি কোচ রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । যা শ্রমিক-কর্মচারীদের কঠোর পরিশ্রমের কারণে সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদের সময় যাতে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে সেজন্য আমাদের শ্রমিকরা উৎফুল্ল হয়ে কাজ করছে। কারখানায় নিয়োগ প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই জনবল সংকটের সমাধান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

রাজশাহীতে ধানক্ষেতে মিললো শিশু শিক্ষার্থীর মরদেহ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গোডাউন ঘর ও ব্যাংক, ক্ষয়ক্ষতি ১০ লাখ

১০

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১১

গাইবান্ধায় সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

আওয়ামী লীগ নেতা কর্তৃক সার সংকট করার প্রতিবাদে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ

১৩

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

১৪

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

১৫

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৬

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

১৭

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

১৯

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২০