পরীক্ষামূলক
LIVE TV

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

শীতের আমেজ কাটতে না কাটতেই রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে নগরীর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের আরও চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন