RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ন

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রায়হান কবিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির ও তার সহযোগীরা মিলে ওই ছাত্রীকে পথ থেকে জোরপূর্বক অপহরণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। শনিবার কাউনিয়া থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী পুলিশের কাছে অভিযোগ করে জানায়, ‘আমাকে অপহরণের পর একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হান কবির আমাকে টানা চার দিন আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করেছে।’

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে শত্রুতার জেরে তরমুজ ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

রাজশাহীতে ধানক্ষেতে মিললো শিশু শিক্ষার্থীর মরদেহ

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

রুমমেটকে হত্যার পর ৭ টুকরো : আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গোডাউন ঘর ও ব্যাংক, ক্ষয়ক্ষতি ১০ লাখ

১০

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

১১

গাইবান্ধায় সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

আওয়ামী লীগ নেতা কর্তৃক সার সংকট করার প্রতিবাদে পলাশবাড়ীতে মহাসড়ক অবরোধ

১৩

ঈদুল ফিতরকে সামনে রেখে সৈয়দপুর রেল কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ

১৪

রাজধানীতে নামল বছরের প্রথম বৃষ্টি

১৫

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৬

শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জিল্লু

১৭

স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৮

নিরাপদে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

১৯

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

২০