কোটা সংস্কারের পর বদলে গেল অর্থনীতির চিত্র,রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের চাপে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতি স্থিতিশীলতা অর্জন করে এবং বিভিন্ন খাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
শুধুমাত্র জানুয়ারি মাসেই পোশাক রপ্তানি আয় ৫.৭ শতাংশ বেড়ে ২৮.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২৫.৯৪ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে পোশাক খাতে রপ্তানি ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ২৩.৫৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।
সোমবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইপিবির তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এ অর্থবছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।
মন্তব্য করুন