RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটস–এ অনুষ্ঠিত হবে এই নিলাম।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের, ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড লেগস্পিনার রিশাদ হোসেনের।
বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।

টুর্নামেন্টটির আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিলামের তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন।

নিলামের আগে অংশগ্রহণকারী আটটি দল নিজেদের আগ্রহের ভিত্তিতে ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের তালিকা জমা দেবে।
সেই তালিকা থেকে প্রায় ২০০ জনের একটি চূড়ান্ত লংলিস্ট তৈরি করা হবে, যারা নিলামে উঠবেন।

উল্লেখ্য, ২০২১ সালে লিগ শুরুর পর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেননি। তাই এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো বোলারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা:

মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডের সাফারি পার্কে ভাইরাসে ৭২ বাঘের মৃত্যু

নরসিংদীতে নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মসজিদ খাদেমের

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

৫০ বছর পর আবার চাঁদের পথে মানুষ, সময় জানাল নাসা

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে: শিক্ষামন্ত্রী

আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

রোজা না রাখায় ২ নারীসহ গ্রেপ্তার ৯

প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্পিনের লড়াই

কক্সবাজারে চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলার মেয়েরা

১০

রমজানে লেবুর দামে আগুন, সেরা বিকল্প যা হতে পারে

১১

মেসিকে আনুষ্ঠানিক বিদায় দেবে কাতালান ক্লাব বার্সেলোনা

১২

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

১৩

লেবুর দাম কমেছে, বেগুন আজও শতক ছাড়িয়ে

১৪

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

১৫

চলতি বছরই অবসর নিতে পারেন নেইমার!

১৬

আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম

১৭

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

১৮

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

১৯

এশিয়ার ২ দেশে ভূমিকম্প অনুভূত

২০