RCTV Logo ডেক্স নিউজ
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

আজও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

তবে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি শিথিল করা হয়। গতকাল দুপুরে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনকারীদের অন্যতম আলী আহমদ। তিনি বলেন, ‘ইজতেমার আখেরি মোনাজাতে সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের (গতকাল রবিবার) জন্য রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি।

কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান এই কর্মসূচির নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ বা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। এত দিন সাত দফা দাবি জানালেও শনিবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের এক দফা জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০