RCTV Logo ডেক্স নিউজ
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি)। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ইজতেমা। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইজতেমার এ ধাপে যারা অংশগ্রহণ করবেন, তারা তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন ইতোমধ্যে।তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইজতেমা মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন এতে।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই পরিচ্ছন্নতা কাজ শেষ হয়।

জানা গেছে, মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। ৩-৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে নিজ দেশে ফিরবেন তারা।বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০