RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল,৫ হাজার ৫০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে

ছবিঃ সংগৃহীত

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে ৫ হাজার ৫০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির চুবুত প্রদেশের গভর্নর।
বার্তা সংস্থা এএফপি জানায়, পাতাগোনিয়া অঞ্চলের পুয়ের্তো পাত্রিয়াদা এলাকায় গত সোমবার আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এপুয়েন শহরের আশপাশে। শহরটিতে প্রায় দুই হাজার মানুষের বসবাস রয়েছে।

গভর্নর ইগনাসিও তোরেস জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০০ দমকলকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। কর্ডোবা প্রদেশ ও প্রতিবেশী দেশ চিলি থেকেও সহায়তা আসছে।

দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার পর্যটক ও ১৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে অন্তত ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া আগুন নেভানোর কাজকে আরও কঠিন করে তুলেছে। এদিকে পাতাগোনিয়ার নিউকুয়েন, রিও নেগ্রো ও সান্তা ক্রুজ প্রদেশেও দাবানল সক্রিয় রয়েছে। এর আগে ২০২৫ সালের শুরুতে এসব এলাকায় দাবানলে ৩২ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০