RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

গ্রাফিক্সঃ আরসিটিভি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসছে বিনামূল্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলার প্রশিক্ষণের বিশেষ সুযোগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা এবং বছরজুড়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ কার্যক্রম চালু হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে যেকোনো প্রতিযোগিতা বা প্রশিক্ষণে অংশ নিতে পারবে প্রাথমিকের সব শিক্ষার্থী।

সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সব স্কুলের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা এবং বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমটি আয়োজন করবে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। কোনো অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তবে প্রতিযোগিতার ধরন অনুযায়ী আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে চিত্রাঙ্কনের জন্য https://art.infostudents.com, কবিতা আবৃত্তির জন্য https://poem.infostudents.com, একক বিতর্কের জন্য https://debate.infostudents.com, গজলের জন্য https://gazal.infostudents.com, ক্রিকেট প্রশিক্ষণের জন্য https://cricket.infostudents.com, ফুটবল প্রশিক্ষণের জন্য https://football.infostudents.com, ব্যাডমিন্টন প্রশিক্ষণের জন্য

https://badminton.infostudents.com এবং কারাতে প্রশিক্ষণের জন্য – https://karate.infostudents.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুল প্রধানদের প্রতিভাবান শিক্ষার্থীদের এই জাতীয় আয়োজনে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিতেও বলা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১০

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১১

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১২

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৩

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৫

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৬

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৭

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৮

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১৯

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

২০