RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ২:২৪ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে কর্মঘণ্টা বাড়ানো এবং ছুটি কমানোয় ক্ষুব্ধ শিক্ষকরা

গ্রাফিক্সঃ আরসিটিভি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের সময় এবং শিক্ষকদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফটের বিদ্যালয়ে ক্লাসের সময় ৩০ মিনিট এবং দুই শিফটের বিদ্যালয়ে ১৫ মিনিট বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে সম্প্রতি প্রকাশিত প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা নিয়েও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ছুটির তালিকায় শুক্র ও শনিবার গণনায় ধরা এবং রমজান মাসে পর্যাপ্ত ছুটি না রাখার অভিযোগ তুলেছেন তারা। শিক্ষক নেতাদের দাবি, ছুটির তালিকার ২৮ নম্বর ক্রমিকে কমপক্ষে ১৫ দিনের ছুটি নিশ্চিত করতে হবে এবং রমজান মাসে ছুটি বাড়াতে হবে।

২০২৬ শিক্ষাবর্ষের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) থেকে প্রকাশিত ক্লাস রুটিন পর্যালোচনা করে কর্মঘণ্টা বৃদ্ধির এই তথ্য পাওয়া গেছে। রুটিন অনুযায়ী, ২০২৫ সালে এক শিফটের বিদ্যালয়ে ক্লাস শেষ হতো দুপুর ৩টা ৩০ মিনিটে। তবে ২০২৬ সালের নতুন রুটিনে এক শিফটের বিদ্যালয়ে ক্লাস শেষ হবে বিকেল ৪টায়। ফলে এক শিফটের বিদ্যালয়ে শিক্ষকদের কর্মঘণ্টা বা ক্লাসের সময় বেড়েছে আধা ঘণ্টা।

অন্যদিকে, দুই শিফটের বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি হতো বিকেল ৪টায়। নতুন রুটিন অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে দুই শিফটের বিদ্যালয়ে ছুটি নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা ১৫ মিনিটে। এতে দুই শিফটের বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মঘণ্টা বেড়েছে ১৫ মিনিট।

শিক্ষক নেতারা বলছেন, কর্মঘণ্টা বাড়ানোর আগে শিক্ষকদের মতামত নেওয়া হয়নি। পাশাপাশি ছুটির সংখ্যা কমে যাওয়ায় ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানিয়েছেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০