RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

অভিযানে ৪০ লাখ লিটার তেল জব্দ

ছবিঃ সংগৃহীত

ইরানের জলসীমা থেকে প্রায় ৪০ লাখ লিটার চোরাচালানি জ্বালানি তেল বহনকারী একটি জাহাজ জব্দ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার এ তথ্য জানিয়েছেন আইআরজিসির এক ঊর্ধ্বতন নৌ-কমান্ডার।

আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম শাহী জানান, জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টা করার সময় আটক করা হয়। জাহাজটিতে ১৬ জন বিদেশি নাবিক ছিলেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এর আগেও একই ধরনের অভিযান চালিয়েছে ইরান। গত নভেম্বরে পারস্য উপসাগরে প্রায় সাড়ে তিন লাখ লিটার চোরাচালানি জ্বালানি বহনকারী আরেকটি জাহাজ আটক করা হয়েছিল। ওই জাহাজটি এসওয়াতিনি দেশের পতাকাবাহী ছিল এবং তাতে ১৩ জন নাবিক ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানে ভর্তুকিযুক্ত জ্বালানির দাম কম হওয়ায় তা অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়। সেখানে জ্বালানির দাম অনেক বেশি। এ কারণেই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি চোরাচালান রোধে অভিযান জোরদার করেছে ইরান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০