RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ৪:১২ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

গ্রাফিক্সঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যাত্রীসহ একটি ভ্যান নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল রাস্তার ওপর বসানো পানির পাইপ পারাপারের মুহূর্তে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহত ভ্যানচালকের নাম মোরছালিন (৪০)। তিনি উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। ওই পাইপ পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০