পরীক্ষামূলক
LIVE TV

আইপিএল নিলামের আগেই হুট করে বাদ ৯ ক্রিকেটার

আইপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান থেকে ৩৫০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে আরও ৯ ক্রিকেটারকে যোগ করা হয় সেই তালিকায়। ৩৫৯ জনের সেই তালিকা থেকে হুট করেই বাদ দেওয়া হয়েছে ৯ ক্রিকেটারকে।

নিলামের ঠিক আগ মুহূর্তে বাদ পড়া ৯ ক্রিকেটার হলেন- ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাাট সিং। তিন বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হলেন বীরান্দিপ সিং, দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন।

সাড়ে তিনশ জনের তালিকা দেওয়ার পর এই ৯ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদের যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের আবার বাদ দেওয়া হলো, সে ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে মিনি অকশান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন