RCTV Logo ডেস্ক রিপোর্ট
৩০ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে উত্তাল ঢাকা কলেজ

আগামী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ । এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় কলেজটির বকুল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি হলপাড়া ঘুরে কলেজের মুক্তমঞ্চে সমাপ্ত হয়।

এ সময় ‘২৪-এর হাতিয়ার ,গর্জে উঠুক আরেকবার, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই? ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪-এর রক্ত, বৃথা যেতে দিবো না’,ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জিহাদ হোসাইন বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লব সূচনাকারী অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। যে রক্ত সাগরের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। সেই ছাত্রলীগ যখন কর্মসূচির ঘোষণা দেয় তখন আমরা বলব, তাদেরকে দেখে নেব। আমাদের ভাইদের যারা হত্যা করেছে, তারা যখন বলে জুলাই হত্যাকারীদের হটাও, আমরা বলতে চাই এটা হাস্যকর। আমরা এই খুনি সংগঠনকে বাংলাদেশে দেখতে চাই না। তাদেরকে যদি বাংলাদেশে দেখা যায়, তাহলে প্রতিটি জনগণ এটার প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, খুনিদেরকে অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে। আমাদের ভাইয়েরা যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীনতা আমরা এখনো উপভোগ করতে পারিনি। কারণ নিষিদ্ধ সংগঠনের আনাগোনা এখনো রয়েছে। কয়েকদিন আগে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা ঢাকা কলেজের গেট থেকে শেখ হাসিনার বিকৃত ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেই ছাত্রলীগকে আমরা বাংলাদেশ থেকে সমূলে উৎপাটিত করে ছাড়ব।

তিনি আরও বলেন, যেসব পুলিশ বাহিনী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত তাদেরকে তদন্তসাপেক্ষে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা সরকারকে বলতে চায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক যে কর্মসূচির ঘোষণা দিয়েছে তা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে আপনাদের প্রশাসনকে ছাত্রসমাজের কাছে জবাবদিহি করতে হবে। সর্বোপরি আমরা বলতে চায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীকে বিচারের আওতায় অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট ও প্রচারপত্র বিলি, ৬ তারিখে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ তারিখে বিক্ষোভ সমাবেশ, ১৬ তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, ১৮ তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০