পরীক্ষামূলক
LIVE TV

মেধা অর্জনে সবার নজর কাড়লো ওসমান ভর্তি হলো বগুড়ার সুনামধন্য মিলেনিয়াম স্কুলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের জাহানারা সুপার মার্কেটের উত্তর সড়ি বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক তৌফিকুর প্রধান মহন-এর প্রথম পুত্র ওসমান বগুড়ার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় ওসমানের এ সাফল্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন ধরে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরবঙ্গের একটি শীর্ষস্থানীয় ইংরেজি-মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাপদ্ধতি ও কঠোর ভর্তি নীতিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিলেও কেবলমাত্র অল্পসংখ্যক মেধাবী শিক্ষার্থীরাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ পান।

এমন একটি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াকে ওসমানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

ওসমানের বাবা তৌফিকুর প্রধান মহন বলেন,

ছেলের এ অর্জন আমাদের পরিবারের জন্য অনন্য গর্ব। নিয়মিত পড়াশোনা, মনোযোগ, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। আমরা তার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।”

ওসমানের এই সাফল্যে তার পরিবার ছাড়াও আত্মীয়স্বজন, শিক্ষক, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের জোয়ার নেমেছে। অনেকেই ওসমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন