পরীক্ষামূলক
LIVE TV

বীরগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ডুবে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী অনিন্দ্য রায় বিষ্ণু (১৪) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বন্ধুসহ গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুলশিক্ষক শ্যামল দেবনাথের ছেলে। তিনি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্র ছিলেন। আহত অনিন্দ্য রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের ছেলে এবং একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ৪–৫ জন সহপাঠী মিলে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় ঠাকুর মনি দেবনাথ ও অনিন্দ্য রায় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনিকে মৃত ঘোষণা করেন। অনিন্দ্য রায় চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন