বাংলাদেশ গণতন্ত্র উত্তোরনের পথে যাচ্ছে: মির্জা ফখরুল
বাংলাদেশ গণতন্ত্র উত্তোরনের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনরকম ঝামেলা ছাড়াই ২৬শের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতবিনিময় সভা করছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীগণ অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তির এই ভিত্তিকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুল সহ সিনিয়র আইনজীবীরা।
মন্তব্য করুন