পরীক্ষামূলক
LIVE TV

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিং ১৭২ রানেই থামল ইংল্যান্ড

ক্রিকেটের ঐতিহ্যবাহী লড়াই দ্য অ্যাশেজের এবারের আসর মাঠে গড়িয়েছে আজ। পার্থে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মাঠে নেমেছে সিরিজের প্রথম ম্যাচে। আর ঘরের মাঠে দুর্দান্ত সূচনা করেছে অজিরা। মিচেল স্টার্ক মেতে ওঠেছিলেন ধ্বংসলীলায়। তার রেকর্ড বোলিংয়ে ইংল্যান্ড থেমেছে ১৭২ রানে।

ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন স্টার্ক। জ্যাক ক্রলিকে ফিরিয়ে শুভ সূচনা করেন তিনি। এরপর আরেক ওপেনার বেন ডাকেটও ফিরেন স্টার্কের শিকারে পরিণত হয়েই।

দুই ইংলিশ ওপেনারকে ফেরানো স্টার্ক এরপর সাজঘরের পথ দেখান জো রুটকে। ওলি পোপকে ফেরান ক্যামেরন গ্রিন। শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা স্টার্ক আজ তুলে নিয়েছেন ৭ উইকেট। তার আগুনে বোলিংয়েই ইংলিশরা থামে ১৭২ রানে। বেন স্টোকসদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করে হ্যারি ব্রুক।

এদিকে ইংল্যান্ডকে ১৭২ রানে অল আউট করার পথে দারুণ সব কীর্তি গড়েছেন স্টার্ক। ১২.৫ ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে তিনি নেন ৭ উইকেট, ৪ ওভার করেছেন মেডেন। সাদা পোশাকে তার সেরা বোলিং ফিগার এটিই। এর আগে চলতি বছরই ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন