পরীক্ষামূলক
LIVE TV

‎দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে  ‎র‍্যালি ও‌ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে জনতার সামগ্রীক মুক্তি অর্জনে,”দক্ষতা জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি”বাস্তবায়নের আহবানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ নভেম্বর শনিবার গণ প্রকৌশল দিবস -২০২৫ ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎সকাল  সাড়ে দশটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার  দিনাজপুর এর উপ পরিচালক ও  দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল , আইডিইবির যুগ্ন আহবায়ক(রংপুর অঞ্চল) মোঃ আব্দুছ ছাত্তার  শাহ। সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।

‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি (নির্বাহী প্রকৌশলী-দিনাজপুর পৌরসভা) প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল  ইসলাম সাজু।

‎আইডিইবির চাকুরী বিষয়ক সম্পাদক(সহকারী প্রকৌশলী-দিনাজপুর সড়ক বিভাগ ) প্রকৌশলী মোঃ শাহানুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  সাবেক সেক্রেটারি প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, ডিইএব জেলা শাখার সভাপতি মোঃ মনজুর মোরশেদ সুমন।

‎উক্ত  র‍্যালিতে আইডিইবি দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী সদসাবৃন্দ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন  সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন