RCTV Logo বিনোদন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু মার্কিন টিভি অভিনেতার

মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেন দ্য ভার্জিন’ এ অভিনয় করে পরিচিতি পাওয়া ফ্রান্সিসকো সান মার্টিন আর নেই। গত ১৬ জানুয়ারি অভিনেতার লস অ্যাঞ্জেলসের বাড়িতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফ্রান্সিসকো সান মার্টিনের বয়স হয়েছিল ৩৯ বছর। মার্টিনের ভক্তরা তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তদন্ত চেয়েছেন।

ডেডলাইন এর প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে, ফ্রান্সিসকো সান মার্টিন আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘লিগেচার হ্যাংগিং’। তবে কী কারণে এমন মৃত্যু বেছে নিলেন, তা নিয়ে কিছুই জানানো হয়নি।

সান মার্টিন অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডেজ অব আওয়ার লাইভস’ এ দারিও হার্নান্দেজ চরিত্র এবং ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’ এ মাতেও চরিত্র।

এছাড়া তিনি সিডব্লিউ-এর জনপ্রিয় সিরিজ ‘জেইন দ্য ভার্জিন’-এ গিনা রড্রিগেজের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন টেলেনোভেলা তারকার ভূমিকায় দর্শককে মুগ্ধ করেন।

তিন ২০১৩ সালের এইচবিও ফিচার ফিল্ম ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’তেও অভিনয় করেন তিনি। স্টিভেন সোডারবার্গ পরিচালিত সেই ছবিতে মাইকেল ডগলাস ও ম্যাট ডেমনের মতো বিখ্যাত অভিনেতাদের সাথে দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১১

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১২

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৪ জুলাই ২০২৬

১৪

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

পর্দায় ফিরছেন তাহসান

১৭

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

১৮

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

২০