RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

গাজায় ত্রাণ প্রবাহে নতুন রেকর্ড, জাতিসংঘের আশাবাদ

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংখ্যা যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। খবর আরব নিউজের।

জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজার জনগণের মানবিক সহায়তা অব্যাহত রাখতে ত্রাণ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। ইসরাইলি কর্তৃপক্ষ এবং যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার গাজায় ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ত্রাণ প্রবেশে নানা প্রতিবন্ধকতা নিয়ে জাতিসংঘ বারবার উদ্বেগ জানিয়েছে এবং অব্যাহত বাধার নিন্দা করেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিন, রবিবার (১৯ জানুয়ারি), ৬৩০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছিল।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর রবিবার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের গাজায়। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা উল্লেখ করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০