পরীক্ষামূলক
LIVE TV

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন “জাগো বাহে তিস্তা বাচাই” শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রবিবার দুপুরে টানা বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।

এ পদযাত্রায় তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা অবিলম্বে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্যসহ দুই কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার আহ্বান জানান।

লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহেদুল ইসলাম পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন