RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের উপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কের রায়গঞ্জ বাজার এ কর্মসূচি পালন করেন।

‎মানববন্ধনে অংশ নেন ইউনিয়নের সকল ইউপি সদস্য, ব্যবসায়ী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আশপাশের ইউনিয়নের চেয়ারম্যানরাও। মানববন্ধনে বক্তব্য দেন, কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ অনেকে। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আটটার দিকে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের উপর হামলা চালায়। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং গুরুতর আহত করা হয়।

‎চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল অভিযোগ করে বলেন, প্রথমে তার ছোট ভাইকে প্রতিপক্ষরা মারপিট করে আহত করে। পরে ছোট ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল, আরিফসহ কয়েকজন মিলে তার উপর হামলা চালায় এবং ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়াও রনি পিছন দিক থেকে তাকে লোহার রড দিয়ে আঘাত করে বলে দাবি করেন তিনি।

‎তবে হামলার ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের রনি ও তার বাবা মজিবর রহমানসহ কয়েকজন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে রনির মাথায় ও তার বাবা মজিবর রহমানের পায়ে আঘাতের চিহ্ন থাকায় তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

‎তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রনির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চেয়ারম্যানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে চেয়ারম্যান ও তার পরিবারকে হামলার শিকার হতে হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০