আ.লীগের বিচার দাবিতে বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ
নিউইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তথ্য দলটি এদিন সকালে একটি বার্তায় জানিয়েছে।
বিক্ষোভ মিছিলটি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে হবে। এছাড়া সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে দলটি একই ধরনের বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন