পরীক্ষামূলক
LIVE TV

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানির সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডের সঙ্গে। একই সময়ে তার সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন