RCTV Logo ডেস্ক নিউজ
২০ জানুয়ারী ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।

আজ সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির শুরুর দিকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐকমত্যের প্রত্যাশা করছেন তিনি। ঐকমত্য গড়ে তোলার রাজনৈতিক প্রক্রিয়াকে ‘কঠিন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি কোনো ভিন্ন মত শুনিনি।’ প্রধান উপদেষ্টা বলেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হবে ‘ঐক্য’।

তিনি বলেন, সরকার কেবল একটি সহযোগির ভূমিকা পালন করবে। ‘আমার কাজ হচ্ছে ঐকমত্য গড়ে তোলা। আমি কোনো আইডিয়া চাপিয়ে দিচ্ছি না।’ প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবগুলোতে সম্মত হলে সরকার তাদের একটি জুলাই চার্টারে স্বাক্ষর করার অনুরোধ জানাবে।

তবে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ঢাকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১১

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১২

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১৩

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৪

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৫

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১৬

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৮

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

২০