RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, জুলাই আন্দোলনে তার নেতৃত্বে ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা রয়েছে। পাভেল গত বছর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। ঢাকায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ, তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়েরকৃত মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য যে, গত বছর ৮ অক্টোবর বাদী ইয়াছিন আলী নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিচারক এটি আমলে নিয়ে জলঢাকা থানার ওসিকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছিল। মিছিলটি জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছা মাত্র সাবেক দুই সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ও অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, আওয়ামী লীগ নেতা নাসিব সাদিক নোভা, এনামুল হকের নেতৃত্বে লাঠি, ছোরা, চাইনিজ কুড়াল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। এতে মামলার বাদী ইয়াসিন আলীকে হত্যা উদ্দেশ্যে তার মাথায় ও হাতে গুরুতর জখম করে। পরে স্থানীয় জনগণ আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

নাটোরে শ্রেণিকক্ষে হাঁটু পানি, পাঠদান বন্ধ

উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে প্রবাহ

‎সীমান্তে আটকে পড়া ৫ জনের মানবেতর জীবন

বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই

১৩

বালুর নেশায় চলে গুলি, পদ্মার চরে ৯ মাসে সাত খুন

১৪

আজ ২১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ২১ জুন ২০২৬

১৬

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

১৭

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

১৯

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

২০