RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন

জমি সংক্রান্ত বিরোধের জেরে গর্ভবতী নারীকে মারধর, গর্ভপাত

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোছাঃ রুবিয়া বেগম (৪৭) নামের এক গর্ভবতী নারীকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভপাত হয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী। আহত নারী বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বামী মোঃ আজিবর রহমান (৫৫) গত ৩০ আগস্ট আদিতমারী থানায় দায়ের করা এ বিষয়ে দায়েরকরা এজাহারে উল্লেখ করেন, তার স্ত্রী রুবিয়া বেগম ও শাশুড়ি আম্বিয়া বেগমকে (৮৫) প্রথমে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আব্দুস সাত্তার (৬০) শাশুড়িকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। স্ত্রী রুবিয়া বেগম শাশুড়িকে রক্ষা করতে গেলে জসিম উদ্দিন (২৫) লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন।

এরপর আসামিরা দলবেঁধে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং শ্লীলতাহানিরও চেষ্টা করে। হামলার সময় অন্তঃসত্ত্বা জানা সত্ত্বেও তার তলপেটে আঘাত করলে তিনি গুরুতর রক্তক্ষরণে ভোগেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন অবস্থার অবনতি হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি বিভাগে ৮০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর স্বামী আজিবর রহমান বলেন, জমি নিয়ে আগেও বিরোধ ছিল। কিন্তু এভাবে দলবেঁধে আমার গর্ভবতী স্ত্রীকে আক্রমণ করবে, তা কল্পনাও করিনি। আমার স্ত্রীর জীবন এখনও ঝুঁকির মধ্যে আছে। আমি এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার চাই। ভুক্তভোগী নারীও তদন্ত সাপেক্ষে হামকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্তদের মন্তব্য পেতে এজাহারের উল্লেখিত প্রধান আসামী জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০