RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

‎নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে সবাইকে সজাগ থাকতে হবে- ডা. এজেডএম জাহিদ

ছবিঃ আরসিটিভি

আগামী জাতীয় নির্বাচনে বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে এছাড়াও পাশ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

‎মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ র্যালিতে অংশগ্রহণ শেষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। এর আগের তার নেতৃত্বে আনন্দ র্যালিটি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়।

‎এসময় বক্তব্যে তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ, আইনশৃংখলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয় অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎এসময় আনন্দ র্যালি ও আলোচনা সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০