RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৫, ৮:৪০ অপরাহ্ন

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিয়ে লাপাত্তা জামাই

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের আসবাবপত্রসহ পালিত ২টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টা ৪৪ মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগুন নেভাতে গিয়ে বাম হাতে গুরুতর দগ্ধ হন।

অভিযুক্ত যুবকের নাম মো. কাবুল মিয়া (৩৫)। তিনি বৈরাতী গ্রামের ৩নং ওয়ার্ডের আহের আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, হাত তুলে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী জানান, “অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০