RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে হামলা নিয়ে ট্রল: ফেসবুক পোস্ট ঘিরে উত্তাল দিনাজপুর, এএসপি মোশফেক প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে “জুলাই বিপ্লবীদের” ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ট্রল করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, এএসপি মোশফেকুর রহমানের ফেসবুক আইডি থেকে “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি” – এমন কটাক্ষপূর্ণ একটি পোস্ট দেয়া হয়, যা গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলার ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মকভাবে লেখা।

পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই বিক্ষোভ শুরু করে ছাত্র সংগঠনটি। তারা মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার ও গ্রেপ্তার করার দাবি জানায়। বিক্ষোভ চলাকালীন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে, ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এএসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আন্দোলনকারীরা জানান, কেবল প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির বলেন, “এক বছর আগে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মোশফেকুর রহমান। এরপর থেকে বারবার আমাদের হয়রানি করেছেন। এখন আবার গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা নিয়ে ট্রল করে ফেসবুকে পোস্ট করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে বিতর্কিত এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এএসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহার করে প্রাথমিকভাবে সদর দপ্তরে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনায় এখনো তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে আন্দোলনকারীরা বলছেন, “শুধু প্রত্যাহারে নয়, আমরা বিচার চাই – তাকে আইনের আওতায় আনতেই হবে।”

ঘটনার জেরে দিনাজপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০