RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ৭:১১ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

রবিবার ( ১৩ জুলাই ) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দূর্ঘনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটো নিয়ে স্ত্রীর সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুরে ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আবু বকর সিদ্দিক এর অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যান। রক্তাক্ত অবস্থায় অটো চালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অটোচালক বানু মিয়া (৩০) মারা যান।

মৃত অটো চালকের বাড়ি পাইকেরছড়া ইউনিয়নে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)। এদেরকে উন্নত চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০