RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ৬:০০ অপরাহ্ন

খাদ্যবান্ধব ওএএমএস ডিলার নিয়োগে অনিয়মের বিরুদ্ধে উত্তাল সুন্দরগঞ্জ

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারীর নামে প্রহসন এর প্রতিবাদে আবারো বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩জুলাই) সকালে সুন্দরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারের আয়োজনে বাহিরগোলা মোড় থেকে- লটারির নামে প্রহসন, অবৈধ লটারি মানি না মানবো নাই, বাতিল করো করতে হবে সহ বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সামনে এসে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব,আলম জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়েল মন্ডল, সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু,
সদস্য সচিব আবু রায়হান, সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে ৭ জুলাই দিবাগত রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তায় বিএনপি’র তিন চার জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারীর নামে প্রহসন এর মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে।এ কাজের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান।

আগামী ২৪ঘন্টার মধ্যে অবৈধভাবে হওয়া লটারি মাধ্যমে যে ডিলার নিয়োগ হয়েছে তা বাতিল সহ পুনরায় সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ করার আল্টিমেটাম দেন। তাহলে পরবর্তী আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০