RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

১২ জন শিক্ষকের বিদ্যালয়ে ২ বছরে কেউ পাস করেনি এসএসসি

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চার শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা যায়। ২০২৫ সালে ওই বিদ্যালয় থেকে ৪জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এর আগেও ২০২৪, সালে বিদ্যালয়টির দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেনি।

জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। কাগজে কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে তালা বন্ধ পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সারা পাওয়া যায়নি। পরে তার বাড়িতে গেলেও দেখা পাওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে বলেন, এবার এসএসসি পরীক্ষার্থী চার জন ছিলেন। তবে কেউ পাশ করেনি।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ২০২৪ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নেয় ৪ জন। পর পর দুই বার ফলাফল শূন্য।কেন এমন ফলাফল হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১০

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১২

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৩

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৪

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৬

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৯

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

২০