RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ জুলাই ২০২৫, ৪:০১ অপরাহ্ন

গণিতে পাসের হারে চরম বিপর্যয়: সব শিক্ষাবোর্ডেই ফলাফল হতাশাজনক

ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সব শিক্ষাবোর্ডেই গণিত বিষয়ে পাসের হার আশঙ্কাজনকভাবে কমেছে। বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে ব্যর্থতার হার সবচেয়ে বেশি। ফলে এবারের ফলাফলে গণিতেই সবচেয়ে বড় ধস নেমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এ চিত্র উঠে এসেছে।

বিভিন্ন শিক্ষাবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার সর্বোচ্চ ৮৮.৭২%। যদিও অন্যান্য বোর্ডের তুলনায় এটি ভালো ফল, তবে বাকি বোর্ডগুলোর অবস্থা খুবই নাজুক।
ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাস করেছে মাত্র ৭৫.১৪% শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮৬.৫২%, যশোরে ৮৫.০২%। তবে কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের ফলাফল অত্যন্ত নিম্নমুখী—কুমিল্লায় ৭২.০১%, দিনাজপুরে ৭১.৩৫% এবং ময়মনসিংহে মাত্র ৬৪.২৭% শিক্ষার্থী গণিতে পাস করেছে।

বরিশাল বোর্ডের অবস্থা আরও শোচনীয়, সেখানে পাসের হার ৬৪.৬২%। চট্টগ্রামে ৮১.৫৩% এবং সিলেটে ৮৩.১৭% পাস করলেও তা আশানুরূপ নয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও গণিতে পাসের হার কম—৭৯.৭৩%।
শিক্ষাবিদরা মনে করছেন, গণিতভীতি, দক্ষ শিক্ষকের অভাব, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকা এবং পাঠ্যবইয়ের বদলে কোচিং ও গাইড বইয়ের ওপর নির্ভরতা—এসবই ফলাফল খারাপের মূল কারণ।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গণিত শিক্ষার পদ্ধতিগত সংস্কার, হাতে-কলমে শিক্ষাদান ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা না করলে ভবিষ্যতেও এমন ধস অব্যাহত থাকবে।”
এদিকে, এবার ফলাফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জটিলতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১০

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১১

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১২

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৩

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৫

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১৬

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৭

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৮

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৯

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

২০