RCTV Logo ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ছবিঃ আরসিটিভি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপী সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে দশটায় সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির।

এসময় বক্তব্য রাখেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শহীদুর রহমান, ইউপি সদস্য এবং সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় আরোও বক্তব্য দেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, আরসিবি উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য ইয়াসিন আলী প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সহযোগিতা করে স্কাউটস সদস্যরা।

সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, সামাজিক সংগঠন আরসিবির এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু বৃক্ষরোপণ নয় পরিচর্যাই মূল বিষয়। সবাইকে এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে বেলকা ইউনিয়নের ৩০ টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাসব্যাপী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০