RCTV Logo খাইরুল ইসলাম/লালমনিরহাট
৮ জুলাই ২০২৫, ২:২১ অপরাহ্ন

পাটগ্রামে থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন গ্রেফতার, মোট আটক ১৬

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ,
পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম (৪৫) ও দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে পৃথক অভিযান চালিয়ে পাটগ্রামের রাসুলগঞ্জ ও দহগ্রাম এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে আদালতের মাধ্যমে তাদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি পাটগ্রাম থানায় সংঘবদ্ধ হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
এরপর থেকেই পুলিশের একাধিক টিম অভিযানে নামে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১০

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১১

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১২

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৪

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৫

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৬

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১৭

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৮

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৯

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

২০