RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৭ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ীর মৃত্যু

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৬জুলাই) বিকেলে উপজেলার পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত ব্যবসায়ী মামুন ঐ এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন ব্যবসায়ী মাসুম আল মামুন। তবে গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হয়। পরে নদী থেকে ডুবন্ত অবস্থায় ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তবে পরিবারসহ স্থানীয়দের ধারণা, ব্যবসায়ী মাসুম আল মামুন নদীতে গোসল করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০