RCTV Logo খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ১:০৭ অপরাহ্ন

পাটগ্রাম থানায় হামলা: আরও ৫ জন গ্রেফতার, মোট আটক ১৪

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ধারাবাহিক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলার ঘটনায় মোট গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ভান্ডারদহ গ্রামের লাজু হোসেন, সোহাগপুরের খায়রুল ইসলাম, বেংকান্দার মিজানুর রহমান, রাধানাথ এলাকার জুলফিকার আলী এবং হামলার সময় ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এরা সবাই পাটগ্রাম থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চাঁদাবাজির অভিযোগে মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন ও মির্জারকোর্ট এলাকার সামছুল হকের ছেলে সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজার পর তাদের পাটগ্রাম থানায় নেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাজাপ্রাপ্তদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পাটগ্রাম যায়। প্রথমে তর্ক ও সংঘর্ষে জড়িয়ে পরে। এরই এক পর্যায়ে থানায় হামলা চালিয়ে ছিনিয়ে নেয় তারা। হামলার সময় ওই চক্রটি থানায় ইটপাটকেল ছোড়া, দরজা-জানালা ও ল্যাপটপ ভাঙচুর এবং আসবাবপত্র তছনছের করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার পাটগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

পাটগ্রামে উত্তেজনার মধ্যে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাওয়া হলেও, হামলাকারীরা থানা চত্ত্বর অবরোধ করে রাখায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় হাতীবান্ধা থানায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের গতিরোধের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় হাতিবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুন্নবী কাজলসহ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাটগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. জাহাঙ্গীর মোস্তাফিজ চপলকে বহিষ্কার করে লালমনিরহাট জেলা বিএনপি। অন্যদিকে, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেনকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পাটগ্রাম থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১০

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১১

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১২

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৪

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৫

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৬

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৮

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৯

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

২০