RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি এক টাকাও চাঁদা চায় তাহলে ভাববেন সে আমার লোক নয় – সারজিস আলম

ছবিঃ আরসিটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী তার নিজ এলাকায় বলেছেন, আমার নাম ভাঙিয়ে কেউ যদি কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক নয়। আজ ঘোষণা দিলাম—আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না।

আজ শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ—সেটা অনুরোধ করলেও করবো না।

সারজিস বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছেন। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়। ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতেও চাইলে টাকা দিতে হয়। যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা। তাদের দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি সম্ভব নয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আহবায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ অন্যান্য নেতা কর্মীরা। পরে তাঁরা ঠাকুরগাঁও জেলার উদ্দেশে রওনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০