RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ এবং সন্মানিত অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আখতারুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, শাখাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলুদা মান্নান, উপজেলা সমবায় দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক ইবনে আলী পাঠান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। নতুন করে এই দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণের জন্য। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন প্রধান আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০