RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

গাইবান্ধায় চাকোলিয়ার বিল থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বিল থেকে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে অটো চালক আরিফুল মন্ডল এর মরদেহ উদ্ধার করা হয়। সেই সাথে কাশিমবাজার নামক স্থান থেকে নিহত ওই যুবকের ব্যাটারী বিহীন অটোরিকশাটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

নিহতের পরিবার জানায়, আরিফুল গতকাল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান, নিহত আরিফুলের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা উদঘটনসহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০