RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী বিজিবি’র মাদক বিরোধী কর্মসূচি পালিত

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা ও বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি জানায়,গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্ব পূর্ণ এলাকায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন যৌথভাবে এলাকায় জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য অপব্যবহার বিষয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন এবং পোস্টার প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুর চাকন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপির দায়িত্বপূর্ণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা,উত্তর ধলডাংগা,হাজিপাড়া,শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট, সোনাহাট, কেদার, কচাকাটা, মাদারগঞ্জ, চৌদ্দঘুড়ি, পাখিউড়ারচর, দইখাওয়ারচর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সদস্যরা ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা করা হয়।

এছাড়া মাদক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। কোন নাগরিক যাহাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সচেতন ও প্রেষণা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ বিওপি’কে অবহিত করার জন্যও সভায় আলোচনা করা হয় বলেন জানান বিজিবি কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি, এছাড়া মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবি’র কঠোর নির্দেশনা আছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১১

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১২

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

১৩

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

১৪

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১৫

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১৬

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১৭

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৮

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

২০