সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৫ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশন ভবনে পৌঁছায়। বেলা পৌনে ১১টার দিকে তারা সিইসির কক্ষে প্রবেশ করেন এবং বৈঠকে অংশ নেন।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তার সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং কর্মপরিষদের সদস্য ও জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন