RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২০ জুন ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

সৈয়দপুরে রেললাইন পাচার; পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের পিডাব্লিউ (উপ-সহকারী প্রকৌশলী, পথ) অফিসের স্টোর থেকে রেললাইন পাচারের ঘটনায় ইনচার্জ সুলতান মৃধাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে তাকে অফিস থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রাতের আঁধারে গ্যাস দিয়ে কেটে রেললাইন দুটি পিকআপে করে পাচার করা হয়। সকালে স্থানীয় সাংবাদিক  গিয়ে সত্যতা পেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান প্রকৌশলী আহসান জাবির ও সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে অবহিত করেন। সংবাদ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

জিজ্ঞাসাবাদে সুলতান মৃধা রেললাইন পাচারের কথা স্বীকার করেন। তবে তিনি ক্রেতা কিংবা সহযোগীদের বিষয়ে তথ্য দিতে অপারগতা জানান। তার অফিস থেকে গ্যাস সিলিন্ডার ও কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। সুলতান মৃধার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পার্বতীপুর আরএনবি ইনস্পেক্টর হাসান শিহাবুল ইসলাম জানান, পিডাব্লিউ অফিসটি পার্বতীপুর এইএন অধীন হওয়ায় অভিযানে তারা অংশ নেয়। মামলা দায়েরের পর রেলওয়ে পুলিশ পাচার হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালাবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলছে। আসামিকে হেফাজতে নেয়া হয়েছে। বিস্তারিত তদন্তের পর অন্য জড়িতদের খোঁজে অভিযান চলবে।

উল্লেখ্য, সুলতান মৃধা দীর্ঘদিন ধরে পিডাব্লিউ অফিসে দায়িত্ব পালনকালে একাধিকবার চুরি, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্ত হন। রেলওয়ে শ্রমিকলীগের এক শাখার নেতা এবং প্রধান কার্যালয়ের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায় এতদিন পার পেয়ে যান। তবে এবার আর রক্ষা হয়নি। তার চাকরির মেয়াদ মাত্র ছয় মাস বাকি রয়েছে। গ্রেফতারের পর রেল অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১০

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১১

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১২

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৩

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৫

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৬

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৭

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১৮

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৯

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

২০